1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে আটক করেছে পুলিশ

Reporter
  • Updated Sunday, October 4, 2020
  • 384

জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলার চিকনপুর ব্রীজের পাশের রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। সে উপজেলার স্বজন গ্রামের আবু মিয়ার ছেলে জালাল মিয়া। গতকাল শুক্রবার রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই সজীব দেব রায় ও এস আই বাবুল সিংহসহ পুলিশ তাকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করে বলেন- ডাকাত সর্দার জালাল মিয়ার বিরুদ্ধে লাখাই থানাসহ বিভিন্ন থানায় ১৩ টি ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD