1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র সহ নিহত ২

Reporter
  • Updated Wednesday, October 7, 2020
  • 351

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নে ইছবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের সেবুল মিয়ার ছেলে শুভরাজ মিয়া (১৫) ও একই গ্রামের মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে মজমিল মিয়া (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়- গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামের পার্শবর্তী একটি বিলে জাল দিয়ে মাছ ধরতে যান মজমিল ও শুভরাজ। এ সময় প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত হলে দুইজনই গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন তরফদার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD