1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

আজমিরীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ

Reporter
  • Updated Friday, October 23, 2020
  • 358

জুয়েল চৌধুরী : আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিম বাগ গ্রামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে এক লম্পট। সব কিছু কেড়ে নিয়ে স্ত্রীর স্বীকৃতি না দেয়ায় ওই যুবতী আজমিরীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছে। মামলার প্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্যাতিতাকে মেডিকেল করানোর জন্য হবিগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করে। জানা যায়, ৭ বছর ধরে একই উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল মালেকের পুত্র উজ্জল মিয়া (৩০) এর সাথে ওই যুবতীর প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রায়ই তারা বিভিন্ন স্থানে ও হোটেলে রাত্রী যাপন করতো। সম্প্রতি উজ্জল ওই যুবতীকে এড়িয়ে চলে এবং গোপনে অন্যত্র বিয়ে করে। বিষয়টি ওই যুবতী জানতে পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। কোনো উপায় না পেয়ে অবশেষে থানায় মামলা করে। সে ওই গ্রামের আলী রাজনের কন্যা বলে জানা যায়। থানার ওসি মোশারফ হোসেন জানান, মামলা নেয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে। মেডিকেলের পর কারণ জানা যাবে। অপরদিকে উজ্জল ঘটনার পর আত্মগোপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD