
জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের করাব এলাকায় মোটর সাইকেলের চাপায় আফর চাঁন (৮০) নামের বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত চুদর হোসেন স্ত্রী। গতকাল ওই সময় সড়কের পাশ দিয়ে হেটে যাবার সময় তাকে দ্রুতগামী মোটর সাইকেল চাপা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। মোটর সাইকেলটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply