1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:55 am

নবীগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল সম্পন্ন

Reporter
  • Updated Saturday, January 28, 2017
  • 372

সভাপতি আলিমুল, সাধারণ সম্পাদক অলিউর, সাংগঠনিক সম্পাদক জিয়া

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্রদল নবীগঞ্জ ডিগ্রী কলেজ শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলিমুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অলিউর রহমান অলি এবং সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন জিয়া নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোট (২য় পৃষ্ঠায় দেখুন) ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আলিমুল ইসলাম ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মইনুল ইসলাম পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে অলিউর রহমান অলি পেয়ছেন ৩১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জিয়াউল হক পেয়েছেন ২০ ভোট। অপর দিকে সাংগঠনিক পদে রিয়াজ উদ্দিন জিয়া পেয়েছেন ৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবু নাছের পেয়েছেন ২৭ ভোট। বাকি পদগুলো সমঝোতার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তবে তা পরে প্রকাশ করবে দলটি। গতকাল নবীগঞ্জ কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ। নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ছাবির আহমেদ চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, থানা ছাত্রদলের সভাপতি হারুনুর রশীদ চৌধুরী প্রমূখ। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD