
জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলায় আয়নারটুক গ্রামে পানিতে ডুবে মুবারক মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দানা মিয়ার ছেলে ও স্থানীয় প্রাইমারীর ১ম শ্রেণির ছাত্র। গতকাল শুক্রবার বেলা ২ টার দিকে বাড়ির সামনের ডোবা থেকে তার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর দুপুরে ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply