1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস করল প্রশাসন

Reporter
  • Updated Thursday, November 12, 2020
  • 344

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকায় আজমিরীগঞ্জ এর ৫নং শিবপাশা ইউনিয়নের বং ইসলাম পাড়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ৪ ধারা অমান্য করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ টি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করে ধ্বংস করে দিয়েছে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন। আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট উত্তম কুমার দাস উক্ত অভিযান পরিচালনা করেন। আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট উত্তম কুমার দাস এ প্রতিনিধিকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারী যে/যাহারা তাদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমরা (উপজেলা প্রশাসন) কোন ধরনের ছাড় দিব না। এ সময় এস আই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD