1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:31 am

নিরীহ ব্যক্তির বসত ঘরে হামলা ভাংচুর বাহুবলে দুপক্ষের সংঘর্ষ গুরুতর আহত অন্নত ১৫

Reporter
  • Updated Sunday, November 2, 2014
  • 512

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে তুচ্ছ ঘটনা নিয়ে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯টার দিকে বাহুবল উপজেলার অলুয়া গ্রামে। জানা যায়, উপজেলার অলুয়া গ্রামের আরশ মিয়ার সাথে একই গ্রামের ফুরাই মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের ফুরাই মিয়া, আঃ সালাম, কালাম, নুর মিয়া সহ ১৫/২০জনের একদল লোক আরশ মিয়ার বাড়িতে উঠে বসত ঘর ও আসবাবপত্র ভাংচুর, (২য় পৃষ্ঠায় দেখুন) ধান-চাল সহ স্বর্ণালংকার লুটে নেয়। এনিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আরশ মিয়ার স্ত্রী সাহেনা খাতুন (৩০), সুমা (১২), মুসাহিদ (২৫), মুজাহিদ (২৩), আব্দাল মিয়া (৪৫) আহত হয়। আহত অবস্থায় সাহেনা খাতুনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া অন্যান্যদের কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD