1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

আজমিরীগঞ্জে মাদকদ্রব্য তৈরীর সরঞ্জামসহ আটক ২ ॥ কারাদণ্ড

Reporter
  • Updated Wednesday, December 23, 2020
  • 341

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জের শিবপাশা এলাকার পশ্চিমভাগ (মুচিবাড়ি) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে অভিযান চালিয়ে মদ তৈরীর সময় চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জামসহ সৌমিতা রবিদাস, পিতাঃ মৃত শুকদেব, সাং পশ্চিমভাগ (মুচিবাড়ি), শিবপাশা ও লিলিমা রবিদাস, পিতাঃ মৃত বছন রবিদাস, সাং পশ্চিমভাগ (মুচিবাড়ি), শিবপাশাতে মদ তৈরী প্রস্তুতিকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুসারে প্রত্যেককে ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে মদ ও মদতৈরীর সরঞ্জাম সর্বসম্মুখে ধ্বংস করা হয়। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান বলেন, উপজেলার সকল প্রকার মাদকদ্রব্য তৈরি ও সেবনকারীর বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ এর নেত”ত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD