1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

লাখাইয়ে প্রেমিকার বিয়ের খবর শুনে যুবকের আত্মহত্যা

Reporter
  • Updated Sunday, December 13, 2020
  • 364

জুয়েল চৌধুরী : লাখাই উপজেলার পাশর্^বর্তী শিবলা গ্রামের প্রেমিকার বিয়ের খবর শুনে রাকিব মিয়া (২০) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে অষ্টগ্রাম উপজেলার শিবলা গ্রামের
রফিক মিয়ার পুত্র। পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের এক যুবতীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ওই যুবতীর অন্যত্র বিয়ে ঠিক হয়। এই খবর সহ্য করতে না পেরে শুক্রবার রাতে সে বিষপান করে ছটফট করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার বিকেলে সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD