1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

লাখাইয়ে ব্যবসায়ীর দুই আঙ্গুল কর্তন ॥ পঙ্গ হাসপাতালে প্রেরণ

Reporter
  • Updated Wednesday, December 30, 2020
  • 335

জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলার শিবপুরে মোজাম্মেল হক (৪৮) নামের এক ব্যবসায়ীর দুই আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি ওই গ্রামের চিকিৎসক সিরাজুল হকের পুত্র ও স্থানীয় বাজারের ব্যবসায়ী। জানা যায়, একই গ্রামের খালেক মিয়ার পুত্র কাজী সফিকুল ইসলামের সাথে মোজাম্মেলের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত সোমবার বিকালে বাড়ির সামনের সড়কে সফিকুল, আলী আজগরের পুত্র হাবিব, আকিক, সুহেলসহ কয়েকজন মিলে মোজাম্মেলকে মারপিট করে। এক পর্যায়ে তার হাতের দুইটি আঙ্গুল কর্তন করে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে ঢাকা ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD