1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:12 pm

ভাংচুরসহ কয়েক লক্ষাধিক টাকার মাল লুটবাংলাবাজারে দূর্বৃত্তদের হামলায় এক ফামের্সী ব্যবসায়ীর হাতের রগ কর্তন

Reporter
  • Updated Sunday, June 28, 2015
  • 549

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাংলাবাজারে পাওনা টাকা চাইতে গিয়ে গতকাল শনিবার বিকালে একদল দূর্বৃত্তের হাতে আল মদিনা ফার্মেসীর সত্ত্বাধিকারী ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী ইকবাল গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজন তাকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার হাতে রগ কর্তন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এদিকে হামলাকারী ওই সময় উক্ত ফামের্সীতে হামলা করে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজারে অবস্থিত আল মদিনা ফামের্সীর মালিক ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী চিকিৎসা বাবদ একই ইউপির এনাতাবাদ গ্রামের হাসিম উল্লার ছেলে ইউনুস মিয়ার কাছে কিছু টাকা পাওনা ছিল। গতকাল শনিবার বিকালে পাওনা টাকা চাইতে গিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় ইউনুস মিয়া তার দলবল নিয়ে উক্ত ফামের্সীতে হামলা চালায়। এতে ফামের্সী ব্যাপক ভাংচুর ও মুল্যমান মালামাল লুটপাট করে। এ সময় ডাঃ ফখরুল বাধাঁ দিতে চাইলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে সিলেট প্রেরণ করা হয়। আহত ফখরুলর হাতের রগ কর্তন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে আহত ফখরুল জানান, হামলাকারী ইউনুস, সুজন, কদ্দুস, করছু, হারুন, আ: আহাদ, তার দোকান ভাংচুর ও লুটপাট করে নগদ টাকাসহ প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এর মধ্যে বিকাশ, ডাচ বাংলা ব্যাংকের সীম, ফেক্সিলোডের সীমসহ মূল্যমান মালামাল রয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও ইউপি মেম্বার আব্দাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD