1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

আজমিরীগঞ্জে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

Reporter
  • Updated Thursday, January 28, 2021
  • 337

জুয়েল চৌধুরী ॥ আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে পারিবারিক কলহের জের ধরে মোজাহিদ মিয়া (৩০) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই গ্রামের আব্দুস সোবহানের পুত্র। গত মঙ্গলবার রাতে মোজাহিদ স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD