1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 2:01 pm

পচাঁ বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১৩টি দোকান থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায়মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

Reporter
  • Updated Wednesday, July 1, 2015
  • 615

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদরে রমজান মাস উপলক্ষে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পঁচা বাসি ও নিম্ন মানের খাবার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১৩ টি দোকানে ৯০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে অভিজাত হোটের কুটুমবাড়িতে বাসি মাংশ ও ভেজাল তেল রাখায় ১০ হাজার, ক্যাফে কুস্তরিতে রান্নার তেলে ডিমের খোসা তেলাপোকা সহ বিষাক্ত ময়লা রাখায় ২০ হাজার, গ্রাম বাংলাতে পচা ডাল ও নোংরা পরিবেশে ১৫ হাজার টাকা এবং আকবর ড্রাগ হাউজে মেয়াদোর্ত্তীন ঔষধ বিক্রি করায় ৫শ টাকা সহ ১৩টি দোকানে ৯০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বিভিন্ন পঁচা বাসি খাবার ও তৈল নষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, র‌্যাবের শ্রীমঙ্গল থার্ড ইন কমান্ড এএসপি আজিজুল ইসলাম ও থানার উপপরিদর্শক মাসুদুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD