1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:00 am

নবীগঞ্জে এসিল্যন্ডের ভুমিকায় অর্ধ কোটি টাকার সরকারী ভূমি উদ্ধার

Reporter
  • Updated Wednesday, February 24, 2021
  • 283

জাবেদ তালুকদার ॥ জানা যায় গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ও ৭নং করগাঁও ইউনিয়নের দত্তগ্রাম মৌজার ১নং খতিয়ানের ৩০০১ দাগের প্রায় ৬ একর ৫৬ শতক খাল রকম জায়গা ভুমিখোকো জুনাব আলী ও জাহির আলীর কবল থেকে প্রায় ৩০ বছর পর উদ্ধার হল। ৮নং নবীগঞ্জ সদর ও ৭নং করগাঁও ইউনিয়নের দত্তগ্রামে অবৈধভাবে দখলকৃত সরকারী জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে নবীগঞ্জ সদর ভুমি অফিসের সহাকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবিদ আলীকে গত সোমবার নির্দেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন। সূত্রে প্রকাশ, গত সোমবার এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন তহশীলদারকে সাথে নিয়ে উপজেলার দত্তগ্রাম মৌজার ১নং খতিয়ানের ৩০০১ দাগের প্রায় ৬ একর ৫৬ শতক খাল রকম ভুমি মৃত আমজদ আলীর পুত্র জুনাব আলী ও তজমুল আলীর পুত্র জাহির আলী প্রায় ৩০ বছর যাবত জোরপূর্বক অবৈধভাবে সত্ত্ব ভোগ দখল ও ধান চাষ করে আসছিল এরই প্রেক্ষিতে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে নবীগঞ্জ সদর ভুমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবিদ আলীকে সরকারি জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ সদর (ভুমি) অফিসের সহাকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবিদ আলী সরজমিনে গিয়ে জায়গা চিহিৃত করে ওই জায়গায় লাল নিশান টাঙ্গান। এর ফলে উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ও ৭নং করগাঁও ইউনিয়নের দত্তগ্রাম মৌজার ১নং খতিয়ানের ৩০০১ দাগের প্রায় ৬ একর ৫৬ শতক খাল রকম জায়গা ভুমিখোকো জুনাব আলী ও জাহির আলীর কবল থেকে প্রায় ৩০ বছর পর উদ্ধার হল। সরজমিন তদন্তের ১ দিন পর অর্ধ কোটি টাকার অবৈধ দখলকৃত জায়গা উদ্ধার করে সরকারি সম্পত্তি রক্ষা করায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন ও নবীগঞ্জ সদর ভুমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবিদ আলীকে এলাকাবাসী আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD