1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:13 am

মাধবপুরে গাঁজা সহ অটোরিকসা চালককে গ্রেপ্তার করেছে বিজিবি

Reporter
  • Updated Thursday, February 25, 2021
  • 327

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মনতলা-কমলপুর সড়কের উত্তরশিক্ষক নামক স্থান থেকে ১০ কেজি ৪ শ গ্রাম গাঁজাসহ এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সকালে মনতলা বিওপির হাবিলদার মহসিন মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহলদল উল্লেখিতস্থানে অভিযানে চালিয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের সাহেব আলীর
ছেলে আবু মুসা (২৬) কে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এ সময় অটোরিক্সা জব্দ করেছে বিজিবি। এ দিকে একই দিন সকাল ১১টার দিকে পৃথক আরেকটি মনতলা বিওপির সুবেদার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল। অভিযান চালিয়ে কমলপুর কওমী মাদ্রাসা থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সামীন্নবী চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD