1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:12 pm

নবীগঞ্জের পানিউম্দায় প্রতিপক্ষের ছুড়িকাঘাতে যুবক গুরুত্বর আহতআশংকাজনক অবস্থায় সিলেট ওসমানীতে প্রেরণ

Reporter
  • Updated Thursday, July 2, 2015
  • 474

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউম্দা ইউনিয়নের বড়গাওঁ গাজীর মোকাম নামকস্থানে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে নেপুল মিয়া (৩০), রক্তাক্ত জখম হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়কান্দি গ্রামের সাবাস মিয়ার পুত্র নেপুল মিয়ার সাথে একই গ্রামের সাবাল খাঁ‘র পুত্র শহীদ খাঁ‘র পুর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বুধবার রাত পৌনে আটার দিকে বড়গাও গাজীর (২য় পৃষ্টায় দেখুন) মোকামের সামনে একটি চা দোকানে গিয়ে শহীদ খাঁ তার প্রতিপক্ষ নেপুল মিয়াকে ছুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন নেপুলকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি গোপলার বাজার ফাঁিড় পুলিশকে অবগত করলে রাত ১০টার দিকে ফাঁড়ি ইনচার্জ এস আই আরিফের নেতৃত্বে একদল পুলিশ শহীদ খাঁকে বড়কান্দি এলাকা থেকে আটক করে। খোজ নিয়ে জানাযায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেপুলের অবস্থা আশংকাজনক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD