1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:54 am

শায়েস্তাগঞ্জে টমটমকে বাসের চাপা ॥ চালক নিহত

Reporter
  • Updated Friday, February 26, 2021
  • 359

সংবাদদাতা ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে বিরতিহীন বাস-টমটমের মুখোমুখি সংঘর্ষে আবেদ আলী সোহাগ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। গতকাল শুক্রবার সকাল ১১টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।্ এ সময় সড়কের উভয় পাশে প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে। প্রত্যদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুরে আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটমের যাত্রী আবেদ আলী সোহাগ নিহত হয়। নিহত আবেদ আলী সোহাগ চুনারুঘাট উপজেলার হাসারগাও গ্রামের আব্দুল আজিজের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার আব্দুল মনাফের ছেলে টমটম চালক শাহাব উদ্দিন, রাকিব আলী ও মন্তাজ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বিুব্ধ এলাকবাসী জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসের বেপরোয়া গতির কারনে প্রায়ই প্রাণহানীর মতো ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD