1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:23 am

নবীগঞ্জে ব্রয়লার মুরগির বাজারে আগুন বিপাকে নিম্ন ও মধ্যবিত্তের আয়ের মানুষ

Reporter
  • Updated Sunday, February 28, 2021
  • 368

মোঃ নূরুজ্জামান ফারুকী ॥ সবজির দর স্বস্তির পর্যায়ে থাকলেও নবীগঞ্জে ক্রেতাদের ভোগাচ্ছে ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে নবীগঞ্জের বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। মাসের ব্যবধানে বাজার ভেদে বেড়েছে ৩০-৩৫ টাকা পর্যন্ত। গত শুক্রবার ২৬ ফেব্রুয়ারি নবীগঞ্জের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল
১৪০ থেকে ১৪৫ টাকার মধ্যে। আর মাসখানেক আগে ব্রয়লারের কেজি ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। এ দাম বৃদ্ধির বিষয়ে নবীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর সাথে কথা বললে তিনি বলেন মাসখানেক ধরে বাজারে ব্রয়লার মুরগির চাহিদা বেড়ে গেছে। কিন্তুসরবরাহ তুলনামূলক কম। এ কারণেই দাম বেড়েছে। তিনি বলেন, সরবরাহ বেশি থাকায় কিছুদিন আগেও কেজি প্রতি ১২৫ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি করেছি। এখন সেই মুরগি ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যেভাবে দাম বাড়ছে তাতে ব্রয়লার মুরগির কেজি দুইশ টাকায় গিয়ে ঠেকতে পারে বলেও জানান এই ব্যবসায়ী। নবীগঞ্জ বিভিন্ন বাজারের কোনো কোনো দোকানে ১৫০ আবার কোন দোকানে ১৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। আবার নবীগঞ্জ পৌর শহরের বিভিন্ন দোকানে ১৬০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। একজন ব্যবসায়ী বলেন, এখন অনেক অনুষ্ঠান হচ্ছে। এসব অনুষ্ঠানের জন্য ব্রয়লার মুরগি কেনা হচ্ছে। তাছাড়া চাইনিজ রেস্টুরেন্টগুলোতে প্রচুর মুরগি কেনা হচ্ছে। আমাদের ধারণা এসব কারণে দাম বেড়েছে। এদিকে, প্রাণিজ আমিষের এই সহজলভ্য উৎসের দাম বেড়ে যাওয়ায় অসুবিধায় পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। শহরের বাসিন্দা আবুল হোসেন নামের একজন বলেন, এক কেজি গরুর মাংসের দাম ৫ শত টাকা। খাসির মাংসের দাম ৬ শত টাকা। এতো দাম দিয়ে মাংস কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। অনেক আগেই গরু-খাসির মাংস খাওয়া ছেড়ে দিতে হয়েছে। এখন ব্রয়লার মুরগিও মনে হচ্ছে কপাল থেকে উঠে যাবে। আগে এক কেজি বয়লার মুরগি কিনতাম ১৩০ টাকা দিয়ে, এখন ১৬০ টাকা লাগছে। বাজারের ক্রেতা খোরশেদ আলি বলেন, সপ্তাহে একদিন মাংস খাই। গরুর ও খাসির মাংসের অনেক দাম হওয়ায় আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না। তাই প্রতি শুক্রবার মোরগ ক্রয় করি। কিন্তুব্রয়লার মুরগির দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো গরিব মানুষেরা মাংস খাওয়ার আশা ছাড়তে হবে। এদিকে, ব্রয়লারের পাশাপাশি বেড়েছে সোনালী ও লাল কক মুরগির দামও। এগুলো প্রতি পিছে ২০-৩০ টাকা করে দাম বেড়েছে সপ্তাহের ব্যবধানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD