1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:39 am

সংসদ সদস্য পদ যাওয়ার মত কিছুই করেননি লতিফ

Reporter
  • Updated Saturday, July 4, 2015
  • 413

সময় ডেস্ক ॥ সংসদ সদস্য পদ যাওয়ার মত কেনো কিছুই লতিফ সিদ্দিকী করেননি বলে জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)’তে শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ‘সংসদ সদস্য পদ যায় দুই কারণে। একটি হলো দলের বিরুদ্ধে সংসদে ভোট দিলে। আরেকটি ওই সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে। কিন্তু তিনি কোনোটিই করেননি। তাই বুঝতে হবে, তার সদস্য পদ আছে। আর দল সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু নির্বাচিত করে সংসদীয় এলাকার জনগণ। তাই দল থেকে বহিষ্কার করা হলেও তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদে সংসদীয় এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন।’ বিএনপি চেয়ার পার্সনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগে মনস্থির করুন উগ্রবাদী-জঙ্গিবাদী রাজনীতি করবেন, না গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করবেন। আর গণতান্ত্রিক পথে রাজনীতি করতে গেলে আগে উগ্রবাদী জামায়াত পরিত্যাগ করতে হবে।’ নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে বিশ্বব্যাংকের এমন স্বীকৃতিতে বিস্ময় প্রকাশ করে প্রবীণ এই রাজনীতিবীদ বলেন, ‘আমরা জানতাম না যে, বিশ্বব্যাংক এ কথা বলতে পারবে। যারা পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে টাকা ফেরত নিল। তারা এই স্বীকৃতি দিল। আসলে কেউ কিছু অর্জন করলে অর্জন স্বীকার করতে হয়। এর পেছনে যিনি রয়েছেন, যিনি নিরলস-অবিচলভাবে কাজ করে যাচ্ছেন তিনি আর কেউ না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একক কৃতিত্ব তার।’ ‘দলীয় লোকদের বাধার কারণে ব্যাংক জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না’ সংসদে অর্থমন্ত্রীর এমন মন্তব্য উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘এটা বারণ কেন। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে এ কথা বলে,বল কিন্তু প্রধানমন্ত্রীর কোর্টের দিকেই ঠেলে দিয়েছেন। কারণ দেশের কাছে, দলের কাছে একমাত্র অপরিহার্য হল শেখ হাসিনা। দেশের অগ্রগতির পথে বাধা দেওয়ার জন্য, যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আপনাকে (শেখ হাসিনা) ব্যবস্থা নিতেই হবে।’ আয়োজক সংগঠনের সভাপতি মোসলেহউদ্দিন মসুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ণ দেবনাথ, তরুণ লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD