
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে একাধিক প্রতারণার মামলায় খাদ্য অফিসের নৈশ প্রহরী বিকাশ দাশ পিন্টুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে চেক ডিজঅনারসহ প্রতারণার মামলায় পরোয়ানা আছে। গত সোমবার গভীররাতে আজমিরীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে একটি বাসা থেকে গ্রেফতার করে। সে নবীগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত বীরেশ দাশের পুত্র। পুলিশ জানায়, সে হবিগঞ্জ খাদ্য গুদাম অফিসের নৈশ প্রহরীর চাকরির সুবাদে বিভিন্ন লোকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে। এ সুযোগ কাজে লাগিয়ে সে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয় এবং গা ঢাকা দেয়। লোকজন তাকে না পেয়ে অবশেষে আদালতের আশ্রয় নেয়। তার প্রতারণার শিকার হয়ে শহরের মাছুলিয়া গ্রামের জগদীশ চন্দ্র দেবনাথ ও প্রেসক্লাব সড়কের বাসিন্দা মিজানুর রহমান সোহেল বাদি হয়ে তার বিরুদ্ধে দুইটি প্রতারণা মামলা করেন। পরে আদালত তার বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply