1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:24 am

সৌদি আরবে দুর্বৃত্তের হাতে মাধবপুরের স্বপন খুন

Reporter
  • Updated Wednesday, March 24, 2021
  • 327

সংবাদদাতা ॥ সৌদি আরবে দুর্বৃত্তের হাতে মাধবপুরের ইখতিয়ার উদ্দিন স্বপন নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত সোমবার স্থানীয় সময় (দুপুরে) এ ঘটনাটি ঘটে। স্বপন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। নিহতদের মামা চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া জানান, ১৬/১৭ বছর আগে জায়গা জমি বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান ইখতিয়ার উদ্দিন স্বপন। সৌদি আরবের জিজান শহরে একটি গ্যারেজ পরিচালনা করত। ভাল টাকা উর্পাজন করত সে। কিন্তু মঙ্গলবার রাতে তার সাথে থাকা প্রবাসীরা ফোন করে জানান, দুর্বৃত্তরা মঙ্গলবার দুপুরে তার ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে লাশ ফেলে যায়। এ সময় তার গলায় লোহার তার প্যাচানো ও মাথায় রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। খবর পেয়ে সৌদি পুলিশ নিহতের লাশ উদ্ধার জিজান হাসপাতাল হিমঘরে নিয়ে রাখে। নিহতের বাবা জয়নাল আবেদিন জানান, স্বপন রমজানে দেশে আসার কথা ছিল। ছেলের ইচ্ছে ছিল মা, বাবাকে নিয়ে দেশে ঈদ করবেন। কিন্তু এখন ছেলে লাশ হয়ে সৌদি আরবে পড়ে রয়েছে। যারা আমার ছেলের এমন ক্ষতি করেছে সরকারের মাধ্যমে আমি ছেলে হত্যার বিচার চাই। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের স্বজনদের কাছ থেকে এমন একটি সংবাদ আমরা পেয়েছি। লাশ সৌদি আরব থেকে আনতে সরকারের সহযোগীতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD