1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

স্বাস্থবিধি না মানায় হবিগঞ্জে ১দিনে ৬৪টি মামলা

Reporter
  • Updated Saturday, April 17, 2021
  • 342

১২ টি ভ্রাম্যমান আদালতে ৩৮ হাজার টাকা অর্থদন্ড

জুয়েল চৌধুরী : করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে ১২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৬৪টি মামলায় ৩৮ হাজার একশ’ টাকা অর্থদন্ড করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ১২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৬৪ জন ব্যক্তির বিরুদ্ধে ৬৪টি মামলা দেয়া হয়। এ সময় তাদেরকে ৩৮ হাজার একশ’ টাকা অর্থদন্ড করা হয়। একই সাথে স্বাস্থ্যবিধি পালনের সাধারণ জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় এ কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD