1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:53 pm

আজমিরীগঞ্জে হাওড়ে ধান কাটা ও ভুমিহীনদের ঘরের চলমান কাজ পরিদর্শন জেলা প্রশাসকের,৩ দিনের ভিতরে পাকাঁধান কেটে ফেলার আহবান

Reporter
  • Updated Tuesday, April 20, 2021
  • 328

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে চলতি বোরো মৌসুমে হাওড়ে বোরো ধান কাটা ও ভুমিহীন গৃহহীনদের জন্য সরকারের দেয়া দ্বিতীয় ধাপে গুচ্ছ গ্রামের চলমান কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। গতকাল সোমবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওর এবং সদর বাঁশমহাল হাওরে ধান কাটা পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় তিনি কৃষক, শ্রমিকদের উদ্দ্যেশ্যে বলেন-আবহাওয়ার কথা বিবেচনা করে যে ধান গুলো অনন্ত ৮০% পেকেছে সেই ধানগুলো আপনারা আগামী ৩ দিনের ভিতর কেটে ফেলুন কেটে ফেলুন। প্রয়োজনে ছাত্র, সেচ্ছাসেবীদের সাহায্য নিন। শ্রমিক সংকট হলে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ সবাই মিলে শ্রমিক সংকট দুর করা হবে। কৃষকের ধান ঘরে তোলার বিষয়ে জেলা প্রশাসন এবং জেলা কৃষি অফিস থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে। এরপর জেলা প্রশাসক ইশরাত জাহান উপজেলার সদর ইউনিয়নের গুচ্ছ গ্রামে দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মিত ৩০টি গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন -অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী,হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান,আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান,সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ,আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক ও সাধারন সম্পাদক এবায়দুর রহমান রাসেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD