1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:12 pm

লাখাইয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter
  • Updated Friday, August 13, 2021
  • 276

সূর্য্য রায় ॥ শিল্পবর্জ্যের দূষনের কবলে পড়া সুতাং নদী রায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। দেশীয় প্রজাতির মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে মৎস্য অভয়াশ্রম স্থাপনে উদ্যোগ নেওয়া হবে, উপজেলার স্থানীয় বুল্লাবাজারে যানজট নিরসনে বাজারে বাস স্টেন্ড স্থাপনে উদ্যোগ গ্রহন করা হবে। লাখাইয়ে শিক্ষার নি¤œহারে অসন্তোষ করে বলেন শিক্ষার গুনগতমান উন্নয়ন ও প্রসারে সমন্বিত প্রয়াসের বিকল্প নেই। যে কোন মুল্যে শিক্ষার হার বাড়াতে হবে। গতকাল বৃহস্পতিবার লাখাইয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। গতকাল দুপুরে লাখাই উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের লাখাই উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. মুশফিউল আলম আজাদ। লাখাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, করাব ইউ/পি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, কৃষি অফিসার শাকিল খন্দকার, বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব,পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার রায়, ইমাম মহিবুর রহমান, শিক্ষক প্রানেশ গোস্বামী ও ডা. বায়েজিদ। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক লাখাই উপজেলায় প্রথমবারের মতো আগমন উপলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে চালতা গাছের চারা রোপন করেন। এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসন প্রকল্পের আওতায় ৬ জন ভিক্ষুকের মাঝে ভ্যানগাড়ি বিতরণ ও উপজেলার ২ জন পত্রিকা বিক্রেতার মাঝে বাই সাইকেল বিতরণ কার্যক্রমে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD