1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:57 am

আজমিরীগঞ্জে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Reporter
  • Updated Saturday, September 18, 2021
  • 286

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে সুমনা আক্তার (১৮) নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের কাপ্তান মিয়ার কন্যা ও স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করেছে বলে তার পরিবারের লোকজন জানায়। তবে তার চাচী জানায়, বিষপানের পর সে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে সে মারা যায়। পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। তবে লাশের বাম চোখে আঘাতের চিহ্ন থাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD