1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:15 pm

আজমিরীগঞ্জে স্বামী-স্ত্রীর বিষপানের ঘটনায় স্ত্রী‘র মৃত্যু

Reporter
  • Updated Monday, September 20, 2021
  • 291

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে স্বামী-স্ত্রীর বিষপানের ঘটনায় মারা গেছেন স্ত্রী। অন্যদিকে হাসপাতাল থেকে পালিয়ে গেছে স্বামী। এ নিয়ে দিনভর তোলপাড় চলেছে। শুধু তাই নয় এ মৃত্যু নিয়ে তিন থানার পুলিশ পড়ে বিপাকে। গত শনিবার রাত ২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ইমন আক্তার রিমু (২০) মারা যায়। এ ঘটনা শুনার পর তার স্বামী সাইফুল ইসলাম ওরফে আবু বকর হাসপাতাল থেকে পালিয়ে গেছে। জানা যায়, গত শনিবার সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা নোয়াহাটি গ্রামের ইসমাইল মিয়ার কন্যা রিমু ও হোসেন মিয়ার পুত্র আবু বকর বিষপান করে সদর হাসপাতালে ভর্তি হয়। তবে তারা পুলিশকে কখনো বলে বাড়িতে বিষপান করেছে, আবার কখনো বলে কালারডোবায় নৌকায় উঠে বিষপান করেছে। যদিও মারা যাবার আগ মুহুর্তে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেনি পুলিশ। কিন্তু মারা যাবার পর বিষপানের স্থান নিয়ে পুলিশ পড়ে বিপাকে। গতকাল রবিবার সকালে সদর ওসি মাসুক আলীর নির্দেশে এসআই সাইফুল ইসলাম রিমুর লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। তার স্বামী পালিয়ে যাওয়ায় পুলিশের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন এবং আজমিরীগঞ্জ থানার পুলিশও সদর হাসপাতালে আসে। বিভ্রান্তিকর তথ্য দেয়ায় পুলিশ এ নিয়ে পড়ে বিপাকে। পরে সদর পুলিশই ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD