1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:56 am

আজমিরীগঞ্জ আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ৫০

Reporter
  • Updated Sunday, September 26, 2021
  • 278

জুয়েল চৌধুরী ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে দুপরে সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়েছে। জানা যায়, গতকাল শনিবার সকাল ১০টায় শিবপাশা গ্রামের মহসিন ও মাহাতাবুরের মাঝে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল ওই সময় পানির পাইপ ভাঙ্গাকে কেন্দ্র করে দুপরে লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলা পুলিশসহ ৫০ জন আহত হয়। সংবাদ পেয়ে শিবপাশা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, মহসিন (৬২) মাহাতাবুর, রোকন মিয়া (৩৫), জুয়েল (৩৫), মুবাশ্বির (২৮), টিটু মিয়া (২৮), জনি মিয়া (২০), কিরন মিয়া (৩২), সামিউল (৪০), মুছা মিয়া (৩৫), রেজ্জাক (৪৫), শিমুল বেগম (৩০), ফাতেমা বেগম (৬০), অবাদুর (২৮), লতিবুর (১৮) আহত হয়। এদের মাঝে টেটাবিদ্ধ তন্ময় হাসান ও মহসিনসহ বেশ কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD