1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:50 am

নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী সড়কের শুভ উদ্বোধন হতে যাচ্ছে

Reporter
  • Updated Wednesday, October 15, 2014
  • 863

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেরার মান্দারকান্দি গ্রামের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী সড়কের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ১৬ অক্টোবর রোজ বৃহ্স্পতিবার দুপুর ১২ ঘটিকায় মান্দারকান্দি পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন ও পার্শ্ববর্তী প্রতিষ্ঠান স্থলে এ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-১,(নবীগঞ্জ-বাহুবল) আসনের মাননীয় সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন, হবিগঞ্জ পুলিশ জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী। উক্ত শুভ উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করবেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নবীগঞ্জ,হবিগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD