1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

লাখাইয়ে হাওরে নববধূকে গণধর্ষণ! ২ আসামির মধ্যে এক আসামির জামিন অপরজনের না মঞ্জুর

Reporter
  • Updated Thursday, September 30, 2021
  • 250

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে হাওরে নৌকাভ্রমণে নববধূকে গণধর্ষণের ঘটনায় এজহারভুক্ত ২ আসামির মধ্যে এক আসামির জামিন না মঞ্জুর ও অপর আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে জামিন আবেদন করলে বিচারক এ আদেশ দেন। জামিন পাওয়া আসামি হলো, মোড়াকড়ি গ্রামের এসএসসি পরীক্ষার্থী শুভ মিয়া। না মঞ্জুর হওয়া আসামি হল মিঠু মিয়া। উল্লেখ্য গত ২৫ আগস্ট দুপুরে নব দম্পতি তাদের এক বন্ধুকে নিয়ে টিক্কাপুড়া হাওরে নৌকাভ্রমণে যায়। সেখানে আরেকটি নৌকা নিয়ে আট যুবক তাদের নৌকায় হানা দেয়। দুই বন্ধুকে মারধর করে নববধূকে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে তাদের নগ্ন করে ভিডিও ধারণ করে আট যুবক। নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে ৯ লক্ষ টাকা দাবি করে তারা। টাকা না পাওয়ায় ভিডিওটি এলাকার কয়েকজনের কাছে ছড়িয়ে দেয়া হয়। নববধূর স্বামী ৮ জনের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন। মামলায় ৮ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD