1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:54 am

আজমিরীগঞ্জে ভিজিডির চাল পাচারকালে আটক দুই

Reporter
  • Updated Friday, October 1, 2021
  • 289

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে সরকারের মা ও শিশুর খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল পাচারকালে ৪২০ কেজি চাল সহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ। বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে আজমিরীগঞ্জের জলসুখা থেকে পাচারের সময় বানিয়াচং থানাধীন শরিফ উদ্দিন সড়কের আমিরখানী বিজয়নগর এলাকার শরীফ উদ্দিন সড়ক থেকে দুই ব্যবসায়ীকে আটকসহ ১৪ বস্তা চাল জব্দ করা হয়। পরে তাদেরকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।আটককৃতরা হল, আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগর গ্রামের বিষেশ্বর গোপের পুত্র ব্রজেশ্বর গোপ ও একই গ্রামের শ্রীবাশ দাশের পুত্র শ্রীকৃষ্ণ দাশ। বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে সকাল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল বিতরণ শুরু হয়। এসময় পাচারকারীরা ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল কৌশলে পাচার করে নিয়ে যাওয়ার সময় এনএসআই ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরক আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD