
লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শামিম মিয়া নামে এক প্রবাসী যুবক নিহত। সে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের হাজী শখুম মিয়ার ছেলে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের কাছে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শামিম আহমদ নামে একজন মারা যান। লাখাই থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply