1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

লাখাইয়ে গাঁজার গাছসহ গ্রেফতার ১

Reporter
  • Updated Wednesday, October 20, 2021
  • 282

জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলার ভোমাপুরে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করছে একদল মাদক ব্যবসায়ী। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরে এলে গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করা হয়। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিওিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক নজিব আলী, এস.আই রফিক রেজা, এস.আই রতন বাবু ও লাখাই থানার এস.আই মোশারফ হোসেনসহ একদল পুলিশ ওই গ্রামের আইন উদ্দিন (৬০) এর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে লাখাই উপজেলার ভুমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন ভোমাপুর গ্রামের গ্রেফতার আইন উদ্দিনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দেন। গাঁজার মূল্য প্রায় ৬ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলার প্রস্ততি চলছে। লাখাই থানার (ওসি) সাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, ২০১৫ সালে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজার গাছসহ আইন উদ্দিনকে মাদকদ্রব্য অধিদপ্তর ও সদর থানা পুলিশ গ্রেফতার করেন। তখনকার ওসি ছিলেন মোঃ নাজিম উদ্দিন। পরে তাকে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। পরে জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় গাঁজার চাষ করেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতে মাদকের আস্তানা বসে। ফলে এলাকার পরিবেশ নষ্ট হয়। কেউ প্রতিবাদ করলে হুমকি ধামকিও দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD