1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:31 am

নবীগঞ্জের বানিপাতা গ্রাম পরিদর্শন করলেন এম.পি মুনিম চৌধুরী বাবু

Reporter
  • Updated Tuesday, November 4, 2014
  • 597

নুরুল আমিন পাঠান ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের বানিপাতা ও দৌলতপুরে জলমহাল ইজারাকে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর গোপেন্ড সরকার পতিপক্ষের হামলায় নিতন হন। এ নিয়ে  বানিপাতা গ্রামে আতংক বিরাজ করছে। জানা যায়, গতকাল সোমবার নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ফাড়িঁর ইনচার্জ মোঃ জাহাঙ্গীর  আলম। তিনি গ্রামবাসী ও নিহতের মেয়ে বাসনা রানী সরকার সহ এলাকার নেতৃবৃন্দের সাথে কথা বলেন। গ্রামবাসী হামলায় ভাংচুরকৃত মান্ডবঘর ও বাড়ীঘর ভাংচুরের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ সময় তিনি নিহতের কন্যা বাসনা রানীকে সান্তনা দেন ও নিহতের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তিনি উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ২১ অক্টোবর দৌলতপুর বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৩ টি দোকানঘর পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD