1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

লাখাইয়ে গাঁজাসহ দুইজন আটক

Reporter
  • Updated Thursday, November 4, 2021
  • 292

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার বামৈ বাজার সংলগ্ন উপজেলা হাসপাতাল রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে গাঁজা বহন ও বিক্রয়কালে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের রাজা ফকির ওরফে রাজা মিয়া এবং লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামের জগদীশ সূত্রধর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯ (ক) (খ) ধারা লড়ঘন করায় একই আইনের ৩৬ (১) ২১ ধারায় রাজা মিয়াকে ১০০ টাকা অর্থদ- ও ৯ মাসের বিনাশ্রম কারাদ- এবং জগদীশ সূত্রধরকে ১০০ টাকা অর্থদ- ও ৬ মাসের বিনাশ্রম কারাদ-ে দ-িত করা হয়। পরে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজীব আলী। তারা জানান, যুব সমাজের মধ্য থেকে মাদক নির্মূল করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD