
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রাকচাপায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার সুখ- চকপুর এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাহুবল উপজেলার স্বম্ভপুর গ্রামের সুন্দর আলী ও একই উপজেলার গুচ্ছপুর গ্রামের শুকুর আলী। জানা যায়, সুন্দর আলী ও শুকুর আলী বাড়ি থেকে ভ্যানে করে সব্জি নিয়ে বাহুবল বাজারে যাচ্ছিল। পথে সুখ-চকপুর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সুন্দর আলীর মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুকুর আলী মারা যায়। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা এক ঘন্টা মহাসড়ক বন্ধ করে রাখে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply