1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

শর্মিলী আহমেদের মৃত্যুতে বন্ধ হচ্ছে ধারাবাহিক

Reporter
  • Updated Monday, September 19, 2022
  • 178

সময় ডেস্ক : ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড-এর পুরো শুটিং টিমটাই ছিল একটি পরিবারের মতো। সেই পরিবারের মধ্যমণি ছিলেন শর্মিলী আহমেদ। কারও কাছে তিনি ‘মা’, কারও কাছে ‘খালা’, কেউবা ডাকতেন ‘আপা’, ছোটদের কাছে ‘দাদি’। শুটিংয়ে সবারই প্রিয়মুখ ছিলেন তিনি। শুধু পরিচালক বা অভিনয়শিল্পী নন, চিত্রগ্রাহক, লাইটম্যান থেকে শুরু করে প্রোডাকশনের ছেলেটিরও খোঁজ রাখতেন বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী। রাখতেন, কারণ গত ৮ জুলাই প্রয়াত হয়েছেন শর্মিলী আহমেদ। হঠাৎ তাঁর মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে জনপ্রিয় এই ধারাবাহিকের ভবিষ্যৎ।
মৃত্যুর আগে অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর ছয় দিনের দৃশ্য চিত্রনাট্যে আলাদা করে রাখা হয়েছিল। আশা ছিল, সুস্থ হয়ে শুটিংয়ে ফিরবেন তিনি। কিন্তু শর্মিলী আহমেদের আর ফেরা হয়নি। তাঁর হঠাৎ চলে যাওয়ার পর এখনো শুরু হয়নি ধারাবাহিকটির শুটিং। তাঁকে বাদ দিয়ে শুটিং করতে চান না পরিচালক মোস্তফা কামাল রাজ। এখন পরিকল্পনা চলছে ধারাবাহিকটি শেষ করে দেওয়ার। পরিচালক বলেন, ‘শর্মিলী আন্টি ছিলেন গল্পের প্রাণ। আমরা তাঁর ফেরার অপেক্ষায় ছিলাম। তাঁকে ছাড়াই ছয় দিন শুটিং করেছি। আন্টি মারা যাওয়ার পর শুটিং থেকেই আমাদের মন উঠে গেছে। আমাদের টিমই দুর্বল হয়ে গেছে। আগের যে দৃশ্যগুলো বাদ রেখেছি, সেগুলো নতুন করে শুটিংয়ের মানসিকতা নেই। শুটিংয়ে গেলেই কষ্ট লাগবে। তিনি এমন এক মানুষ ছিলেন, শুটিংয়ে গেলে প্রতিমুহূর্তে তাঁর কথা মনে পড়বে। এখন ঘষামাজা করে কাজটি করতে চাই না। তাঁর বিকল্পও কাউকে ভাবছি না। সিদ্ধান্ত নিয়েছি, ৫২ পর্বেই নাটক শেষ করব। শর্মিলী আন্টিকে ছাড়া এই নাটক বানাতেই হবে, এমন কোনো কথা নেই। একজন আপন মানুষের জন্য এটা আমাদের ভালোবাসা।’ চলতি বছরের ৩০ মার্চ থেকে নতুন গল্পে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’এর প্রচার শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD