1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
April 27, 2026, 3:30 pm

পাকিস্তান সিরিজে ফিরলেন লিটন ও আফিফ :: বাদ সোহান-শামীম-জাকির

সময় ডেস্ক
  • Updated Friday, March 6, 2026
  • 56

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন নিয়মিত মুখ।
উইকেটকিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারী জায়গা হারিয়েছেন এই সিরিজ থেকে। দলে ফিরেছেন আফিফ হোসেন ও লিটন কুমার দাস।
অন্যদিকে টেনিস এলবো সমস্যার কারণে নেই হাসান মাহমুদ এবং পিঠের ব্যথার কারণে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদও। বিসিবি জানিয়েছে তারা দুজনেই সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন এবং এই মাসের শেষের দিকেই পূর্ণ ফিটনেস ফিরে পাবেন।
৯ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান। ১১ তারিখ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD