1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

হাফেজ তাকরিমের জন্য শাওনের ভালোবাসা

Reporter
  • Updated Friday, September 23, 2022
  • 177

সময় ডেস্ক : বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। স্থানীয় সময় বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
এ সময় এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
তাকরীমের এই অর্জন স্পর্শ করেছে দেশবাসীকে। দেশের ক্রিকেটার থেকে শোবিজ তারকারাও তাকরিমকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তাকরীমকে অভিনন্দন জানিয়েছেন, জানিয়েছেন ভালোবাসা।
নিজের ফেসবুকে তাকরিমের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশি কোরআনে হাফেজ সালেহ আহমদ তাকরীম এর বিশ্বজয়। তাকরীম, ২০২২ সালে পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১১টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনে। ছোট্ট তাকরীমের জন্য অভিনন্দন-ভালোবাসা’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD