1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:54 pm

মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয় :: জ্যোতি

Reporter
  • Updated Friday, September 30, 2022
  • 175

সময় ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলী তার বেবিবাম্পের ছবি প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনে নানা কথা বলছেন। সন্তানের বাবা কে- এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ। তাদের সেই প্রশ্নের জবাব দিয়ে আরেক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বললেন, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। লেখার শুরুতে এই অভিনেত্রী বলেন- ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো।’
তবে মা হয়ে লুকিয়ে রাখাকে নোংরামি বলে মন্তব্য করেছেন জ্যোতি। তার ভাষায়- ‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছে তাই রকমের ছোট করা। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’ ‘আর লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’- বলেন জ্যোতি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD