1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

‘বাংলাদেশে পাপারাজ্জি কালচারের জনক শাকিব’

Reporter
  • Updated Sunday, October 2, 2022
  • 222

সময় ডেস্ক : বাংলাদেশে পাপারাজ্জি কালচারের জনক শাকিব খান-এমনটাই দাবি করলেন নির্মাতা তপু খান। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শাকিব খান-বুবলীর ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। ছবিটি পরিচালনা করছেন তপু খান। শাকিবের সঙ্গে বুবলী অভিনয় করছেন ছবিটিতে। এই সিনেমার শুটিংয়ে আশ্রয় নেওয়া হয়েছিল কঠোর গোপনীয়তার। এর পরও গণমাধ্যমকর্মীরা শাকিব খানের ছবি তোলার জন্য অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা। কঠোর নিরাপত্তায় পাঁচতারা হোটেলে শুটিং হলেও সেখানে সাধারণের যাতায়াত ও সব ধরনের ক্যামেরা বহন ছিল নিষেধ। তবু নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দু-একটি টেলিভিশন গণমাধ্যম ঢুকে পড়েছিল। শনিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনারগাঁও হোটেলের ফটকের আশপাশে প্রচুর ভিড়। শাকিব খানকে একনজর যেমন দেখতে চান তেমনি সুযোগ পেলেই ক্যামেরায় ধারণ করতে চান কেউ কেউ।
জানা গেছে, শুধু শাকিব খানের শুটিংয়ের ভিডিও ফুটেজ ধারণ করার জন্য দু-একটি বেসরকারি টেলিভিশনের কর্মীরা বুফে ডিনার খেতে গিয়েছিলেন সোনারগাঁও হোটেলে। শাকিব খানের সঙ্গে ছবি তুলতে না পেরে একটি শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ সাংবাদিক শুধু নির্মাতার সঙ্গে ছবি তুলেই চলে এসেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD