1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:43 pm

প্রতিটি মানুষ মনে মনে চিরকুমার এই দর্শন ছড়িয়ে দিচ্ছেন মারজুক

Reporter
  • Updated Wednesday, October 12, 2022
  • 215

সময় ডেস্ক : বিয়ে করেননি মারজুক রাসেল। এলাকার চিরকুমার সংঘের প্রধান তিনি। যার নাম চিকু ভাগ্যবান। প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। এসব নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক চিরকুমার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।
২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচার হয়েছিল টেলিছবি ‘চিরকুমার সংঘ’। দীর্ঘ বছর পর এবার এই টেলিছবির গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’। এনটিভির জন্যই নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। এটি এই নির্মাতার প্রথম ধারাবাহিক।
নাটকটির নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘ভিউ কালচারের এই যুগে ধারাবাহিকের গল্প লেখা একটু চ্যালেঞ্জিং বটে। আমার নির্মাতা তুহিন হোসেন আর আমি শুরু থেকেই দর্শকের পয়েন্ট অব ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করেছি। এটুকু বলতে পারি কিছু একটা করার চেষ্টা আমরা করছি। ‘
পরিচালক তুহিন হোসেন বলেন, ‘প্রথম সিরিয়াল বলে কথা। তাই শুরু থেকে আমি গল্প নির্বাচনে অনেক সময় নিয়েছি। এমন একটা গল্প চাচ্ছিলাম যেটা বর্তমান সময়ের দর্শক এবং আমার যারা রেগুলার দর্শক একটু ক্ল্যাসিক পছন্দ করেন দুটোর সম্বনয়ে কিছু একটা করা। গোলাম রাব্বানীর সঙ্গে বারবার বসে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। সেখান থেকেই চিরকুমার। আমার মনে হয় কাজটি পছন্দ করবে মানুষ। কারণ শিল্পী কলাকুশলীসহ টিমের সবাই কাজটি পছন্দ করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ’
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার, পাভেল প্রমুখ।
ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে বর্তমানে। ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চারদিন করে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD