1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:27 pm

কলকাতায় যাচ্ছে বাংলাদেশের ৩৭ ছবি

Reporter
  • Updated Wednesday, October 26, 2022
  • 176

সময় ডেস্ক : আগামী ২৯ অক্টোবর থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। যে উৎসবে বাংলাদেশের মোট ৩৭ ছবি দেখানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি হচ্ছে, হাসিনা এ ডটারস টেল, হাওয়া, পরাণ, গুণীন, চিরঞ্জীব মুজিব, কালবেলা, বিউটি সার্কাস, শাটল ট্রেন, লাল মোরগের ঝুঁটি, গলুই, নবাব এলএলবি’ এর মতো ছবিগুলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতার রবীন্দ্র সদনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।
উৎসব উপলক্ষে গতকাল বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যাতে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং পর্যটন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া আহসান চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমসহ উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রের তারকাশিল্পীরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD