1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:27 pm

যুক্তরাষ্ট্রে কী করছেন জানালেন কাজী মারুফ

Reporter
  • Updated Thursday, October 27, 2022
  • 178

সময় ডেস্ক : কাজী মারুফ, দেশীয় চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কাজী হায়াতপুত্র সেখানে কী করছেন? এমন প্রশ্ন অনেকেরই রয়েছে। মারুফের কাছেও অনেকে জানতে চান, তিনি সেখানে কী করছেন।
সব প্রশ্নের উত্তর তো আর সব সময় দেওয়া যায় না। তবে এবার জানালেন কাজী মারুফ আসলেই যুক্তরাষ্ট্রে কী করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই জানেন না আমি কি করি কোথায় থাকি? আমি যুক্তরাষ্টের নিউ ইয়র্ক শহরে বসবাস করি। আমি সিনেমা করি নাকি সেটাও জানতে চেয়েছেন।
কোথায় বসবাস করেছেন এ প্রশ্নের সহজ উত্তর দিলেও- বর্তমানে কাজী মারুফ সরাসরি বলেননি। এজন্য তিনি একটি লিঙ্ক সরবরাহ করে বলছেন, নিচে যে লিংকটি দেয়া আছে এই চ্যানেলে ভিডিও গুলো দেখলে হয়তো বুজতে পারবেন আমি কেমন আছি এবং আমার একটি ছবি। যেটা এখনো হলে মুক্তি দেয়া হয় নি। ভ্রান্তি , এই সিনেমাটা এখানে আছে। যারা দেখেননি দেখতে পারেন।
দেখা যায়, কাজী মারুফ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের একটি লিংক শেয়ার করেছেন। যেটা মারুফের ব্যক্তিগত চ্যানেল। ওই চ্যানেলে মারুফ মুক্তি না পাওয়া অসম্পূর্ণ একটি সিনেমা আপলোড করেছেন।
কাজী মারুফ কী করছেন, জানার জন্য চ্যানেলটি ঘেঁটে দেখা যায়, বেশ কয়েকটি ফেসবুক লাইভ রয়েছে সেখানে। লাইভে তিনি ব্যক্তিগত অনেক কথা বলেছেন, বলেছেন অপু বিশ্বাসের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা সম্পর্কে। এছাড়াও কিছু ভিডিও বাসায় বাচ্চাদের নিয়ে করা।
ইউটিউবের মাধ্যমে বোঝা যাচ্ছে কাজী মারুফ যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরি করেন সেসবের ভিডিও রয়েছে। একটি ভিডিওতে বাবা কাজী হায়াতের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেছেন। এছাড়াও এক আড্ডায় জানালেন কিভাবে আমেরিকার গ্রিনকার্ড পেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD