1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:00 pm

বাবা হলেন রণবীর কাপুর, যা বললেন প্রাক্তনরা

Reporter
  • Updated Monday, November 7, 2022
  • 225

সময় ডেস্ক : সদ্যই বাবা-মা হয়েছেন বলিউডের তারকা জুটি আলিয়া ভাট -রণবীর কাপুর। রোববার মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। এই জুটির সংসারে নতুন অতিথি আসায় খুশিতে আত্মহারা কাপুর এবং ভাট পরিবার। খুশি রণবীর এবং আলিয়ার সহকর্মীরাও। সন্তান জন্মের পর মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, কারিনা কপুর খান, মৌনী রায়ের মতো একঝাঁক তারকা শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের এই তারকা জুটিকে।
রণবীর বাবা হওয়ায় তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার প্রাক্তনরা। আলিয়া ভাটের ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন লিখেছেন, ‘অনেক অভিনন্দন’। হুবহু একই মন্তব্য করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও । তিনিও লিখেছেন, অনেক অভিনন্দন।
রণবীরের প্রাক্তন এই প্রেমিকাদের মন্তব্যে হাজার হাজার লাভ রিঅ্যাকশন পড়েছে। নানা ধরনের মন্তব্যও করেছেন নেটিজেনরা। দীপিকাকে এক নেটিজেনের প্রশ্ন, রণবীবের তো হল। আপনি কবে মা হচ্ছেন? আরও একজন লিখলেন, এত কিছুর পরেও আপনি রণবীর এবং আলিয়া দু’জনেই ভালোবাসেন! আপনাকে সাধুবাদ জানাই। এক নেটিজেনের মন্তব্য, আপনার এই উইশ ভীষণ দামি। ক্যাটরিনা কাইফের মন্তব্যেও লাইক করেছেন নেটিজেনদের বড় অংশ। কেউ লিখেছেন,ক্যাটরিনা আপনিও ভক্তদের সুখবর শোনান এবার। আরেকজন লিখেছেন, আমরা ভিকক্যাটের সন্তানের ছবিও দেখতে চাই।
২০০৭ সালে রণবীর কপুর এবং দীপিকা পাড়ুকোন পরস্পরকে ডেট করতে শুরু করেন। ২০০৮ সালে ‘বচনা এ হাসিনো’র সেটে তাদের প্রেম গাঢ? হয়ে ওঠে। পরবর্তীতে ভেঙে যায় এই জুটির সম্পর্ক। শোনা গিয়েছিল, দীপিকা ভীষণ ভেঙে পড়েছিলেন তখন। মানসিক সমস্যায়ও ভুগতে শুরু করেন তিনি। গুঞ্জন ওঠে, দীপিকার সঙ্গে প্রেম থাকাকালীন ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। প্রতারণার অভিযোগ উঠেছিল পরে। এরপরেই ক্যাটের সঙ্গে প্রকাশ্যে আসে রণবীরের সম্পর্ক। পরে সেই সম্পর্কও ভেঙে যায়।
পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD