1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:40 pm

৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়াবেন পরীমনি

Reporter
  • Updated Sunday, December 11, 2022
  • 201

সময় ডেস্ক : আগামী সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়াবেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক মাধ্যমে এমন শপথের কথাই জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। কিন্তু ব্রাজিলের জার্সি কেন? সকলেই জানেন পরীমনি আর্জেন্টিনার সমর্থক।
পরীমনি শুধু আর্জেন্টিনার সমর্থকই নন, খেলার সময় তীব্র উত্তেজনা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন। মেসির গোলে উচ্ছ্বাস দেখান। সেই পরীমনির ব্রাজিলের জার্সি পরতে চাওয়ার একটি কারণ রয়েছে।
জানা গেছে, পরীমনির স্বামী শরীফুল রাজ ব্রাজিলের সমর্থক। এ জন্য তিনি একটি শপথ করেছেন। সেই শপথ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্য সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব প্রমিস। ’ মূলত এই প্রতিজ্ঞার কারণেই পরীমনি আগামী সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়াবেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD