1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:35 am

কলকাতার ‘ডাল বাটি চুরমা’তে গাইলেন ঢাকার ইমরান

Reporter
  • Updated Wednesday, January 25, 2023
  • 205

সময় ডেস্ক : আবারও কলকাতার সিনেমায় গাইলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সিনেমার নাম ‘ডাল বাটি চুরমা’। এটি বি কে এন্টারটেইনমেন্টের প্রথম লগ্নি করা সিনেমা। প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশানি মুখার্জি ও তাঁর প্রেমিক বনি সেনগুপ্ত। হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি। সিনেমার গল্প আবর্তিত হয়েছে কলকাতার দুটি পরিবার ঘিরে। যার একটি বাঙালি, অন্যটি রাজস্থানি। তাদের মধ্যকার ঝগড়া আর বনি-কৌশানির প্রেমের উপাখ্যানে এগোবে দৃশ্যপট। ট্রেলার প্রকাশের পর ইমরান বলেন, ‘কৌশানির সঙ্গে পরিচয় অনেক আগেই। আমার গানের মডেল হিসেবে তাঁকে পেয়েছি। তাঁর প্রযোজিত সিনেমায় গাইতে পেরে ভালো লাগছে।
গানটির জন্য কৌশানি আমার সঙ্গে যোগাযোগ করেন। ঢাকা থেকে নিজের ভয়েস রেকর্ড করে পাঠিয়েছি। এরপর সংগীত পরিচালক দোলন মৈনাকের সঙ্গে আলাপ হয়। এভাবেই গানটি করা। গানটি দুঃখের। কথাগুলো অসাধারণ। আশা করছি, শ্রেতাদের গানটি পছন্দ হবে।’ সিনেমায় আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD