1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:30 am

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প :: এক পাকিস্তানিই দিলেন ৩১২ কোটি টাকা

Reporter
  • Updated Monday, February 13, 2023
  • 210

সময় ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে সব হারানো তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের জন্য একাই ৩ কোটি ডলার বা ৩১২ কোটি টাকা দান করেছেন এক পাকিস্তানি নাগরিক। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই পাকিস্তানি নাগরিক দেশটিতে তুর্কি দূতাবাসে গিয়ে এই বিপুল টাকা দান করলেও নিজের নাম প্রকাশ করেননি। গতকাল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ কথা জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।
শেহবাজ শরিফ টুইটারে বলেন, এক অজ্ঞাত পাকিস্তানির উদাহরণ দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। এ ধরনের পদক্ষেপ পরোপকারের এমন মহান কাজ, যা মানুষকে বিপর্যকর পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়। গত বৃহস্পতিবার দুই দেশের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য তহবিল ও ত্রাণসামগ্রী সংগ্রহের তদারকির জন্য একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করেছেন শেহবাজ।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে দেশটি। শনিবার সারাদেশের এ কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অভিযান শুরু করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD