1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

রবিনহোকে ব্রাজিলে কারাদণ্ড প্রদানের দাবি জানাল ইতালি

Reporter
  • Updated Tuesday, February 21, 2023
  • 189

সময় ডেস্ক : ধর্ষণের দায়ে ব্রাজিলের সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রবিনহোকে সাজা দিয়েছেন ইতালির আদালত। মিলানের আদালত রবিনহোসহ ছয়জনের ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছেন। কিন্তু রবিনহো ব্রাজিলে থাকায় সাজা নিশ্চিত করতে পারেনি। ইতালির আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। তাতেও লাভ না হওয়ায় ইতালির আইন মন্ত্রণালয় ব্রাজিলের আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে রবিনহোকে ব্রাজিলের কারাগারে সাজা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
ইতালির আদালত ব্রাজিলের সাবেক ফুটবল তারকাকে নয় বছরের সাড়া দিয়েছেন। চিঠি পাওয়ার বিষয়টি ব্রাজিলের আইন মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে। তবে ফুটবলারের নাম উল্লেখ করেনি।
ব্রাজিলের আইন মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিচার বিভাগ ইতালির চিঠির প্রেক্ষিতে ওই ক্রীড়াবিদের সাজার বিষয়টি বিবেচনা করে দেখবে। এছাড়া আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছে।
রবিনহো এখন ব্রাজিলে আছেন। এর আগে রবিনহোকে হস্তান্তর করার জন্য ব্রাজিলের আইন মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছিল ইতালির আইন মন্ত্রণালয়। কিন্তু ব্রাজিল তাদের ২০১০ বিশ্বকাপের তারকাকে হস্তান্তর করতে রাজি হয়নি। ব্রাজিলের পক্ষ থেকে বলা হয়েছিল, কেবল ব্রাজিলের বাইরে গেলেই আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবে ইতালি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD