1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:22 pm

কেউ নাটক প্রতি ৫০ হাজার, কেউ নিচ্ছেন লাখ টাকা, দেখে নিন কার কত পারিশ্রমিক

Reporter
  • Updated Thursday, February 23, 2023
  • 293

সময় ডেস্ক : প্রায়ই শোনা যায়, তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই চলছে। যে যাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক ও পরিচালকেরা পারিশ্রমিক বেশির কথা বললেও তারকারা বলছেন ভিন্ন কথা। তাঁদের বক্তব্য, মানসম্মত নাটকের দিকেই এখন তাঁদের মনোযোগ বেশি। তাই কাজের সংখ্যা কমিয়ে, কাজের মান বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা। আর এ কারণেই পারিশ্রমিকের অঙ্কটা বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া কেউ কেউ বলছেন, যাঁর যেমন চাহিদা ও নাটকের ভিউ, তাঁর পারিশ্রমিক তেমন। পরিচালক ও প্রযোজক সূত্রে জেনে নেওয়া যাক, কার কত পারিশ্রমিক।
অভিনেতা নিলয় আলমগীর এখন নিয়মিত নাটক নিয়ে ব্যস্ত। তাঁর নাটকগুলোর চাহিদা রয়েছে। গত বছর প্রতি নাটকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন। এ বছর তিনি আরও ২০ হাজার টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন।
সাফা কবির পারিশ্রমিক নেন ৬০ হাজার টাকা। বর্তমানে তিনি খুবই কম নাটকে অভিনয় করেন। এখন ঈদের নাটকে অভিনয় করছেন।
শ্যামল মাওলা নাটকের জন্য পারিশ্রমিক নেন ৫০ হাজার টাকা। ওটিটিতে তাঁর আলাদা কদর রয়েছে। সম্প্রতি ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন।
মিশু সাব্বির বর্তমানে ৭০ থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নেন। নির্মাতা কাজল আরেফিনের কাজগুলোয় তাঁকে বেশি দেখা যায়।
অভিনেতা খাইরুল বাসার নাটকপ্রতি পারিশ্রমিক নেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। বর্তমানে তাঁকে নাটকে কম দেখা যাচ্ছে।
অভিনেত্রী জান্নাতুল হিমি পারিশ্রমিক ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এখন ৪০ হাজার টাকা নেন। নিলয়ের সঙ্গে তাঁকে বেশি দেখা যায়।
সামিরা খান মাহি প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নেন ৪০ থেকে ৫০ হাজার টাকা।
তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের জন্য পারিশ্রমিক নেন ৩০ থেকে ৪০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD